বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সন্ত্রাসী হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার এক ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে।
দেশটির কৌঁসুলীরা জানিয়েছেন, বৃহস্পতিবার ব্রাসেলসে প্রসিকিউটর কার্যালয়ের বাইরে থেকে ফয়সাল শেফু নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। ফয়সালকে দুই আত্মঘাতী হামলাকারীর সঙ্গে থাকা তৃতীয় ব্যক্তি বলে মনে করা হচ্ছে।
এদিকে, ব্রাসেলসে হামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদে মুখ খুলছেন না প্যারিস হামলার মূলহোতা সালাহ আব্দেস্লাম।
গত মঙ্গলবার ব্রাসেলসের একটি বিমানবন্দর ও মেট্রো স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত হয়। এরপর পুলিশের অভিযানে বেলজিয়াম, জার্মানি ও ফ্রান্স থেকে এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: