প্রাচীন শহর পালমিরা জঙ্গি গোষ্ঠি আইএসের কাছ থেকে পুর্নদখল নিয়েছে বলে দাবি করেছে সিরিয়ার সেনাবাহিনী।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস উভয়ই এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবারে সিরিয়ার সেনাবাহিনী প্রকাশিত ছবিতে দেখা গেছে, পালমিরাতে হেলিকপ্টার ও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করা হচ্ছে। যদিও ছবিগুলোর তারিখের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
ইউনেস্কোর তালিকাভুক্ত সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরটি গত বছরের মে মাসে দখলে নিয়েছিল আইএস। এরপর একে একে অনেক ঐতিহাসিক স্থাপত্য ধ্বংস করে জঙ্গিরা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: