আন্তর্জাতিক

লাহোর হামলার দায় স্বীকার পাকিস্তান তালেবানের

নারী-শিশুসহ ৭০ জন নিহত

বোমা হামলা
বোমা হামলা

পাকিস্তানের লাহোরে একটি পার্কে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান। সোমবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তান তালেবানের একটি গ্রুপ ‘জামাত-উল-আহরার’ দাবি করেছে, ইস্টার সানডেতে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে তারা।

রোববার সন্ধ্যায় লাহোর শহরের দক্ষিণ পশ্চিমে গুলশান-ই-ইকবাল নামে একটি বড় পার্কে শিশুদের দোলনার কাছে বিস্ফোরণটি ঘটে। ইস্টার সানডে উপলক্ষে সেখানে অনেক মানুষ ভিড় করেছিলেন। যাদের মধ্যে অনেক নারী ও শিশুও ছিল।

বিস্ফোরণে নারী ও শিশুসহ ৭০ জনের বেশি নিহত হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ৩০০ মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করছে দেশটির প্রশাসন।

এদিকে, রোববারের এই হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। এ ঘটনায় আঞ্চলিক সরকার সেখানে তিনদিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ