বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনে সিনেট কমিটির শুনানি মঙ্গলবার আবার শুরু হচ্ছে।
তবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সিনেটে সাক্ষ্যদান থেকে এক সপ্তাহের অব্যাহতি চাচ্ছেন রিজাল ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক মাইয়া সান্তোস দেগুইতো। তার আইনজীবী এ কথা জানিয়েছেন।
ওই অর্থ চুরি সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেগুইতোকে সম্প্রতি বরখাস্ত করা হয়।
এদিকে, এ অর্থ চুরির বিষয়ে যা কিছু জানেন, সবই সিনেটকে জানাবেন বলে জানিয়েছেন এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যবসায়ী কিম অঙ। আগামীকালের শুনানিতে উপস্থিত থেকে ওই অর্থ চুরি এবং তা কিভাবে ফিলিপাইনের আর্থিক ব্যাবস্থায় প্রবেশ করে সেই প্রসঙ্গে দেয়া কিছু মিথ্যা সাক্ষ্যকেও তিনি শুধরিয়ে দেবেন বলে জানিয়েছেন।
কিম অঙ সিনেটের শুনানিতে মুখ খুললেই বাংলাদেশের রিজার্ভের অর্থ চুরির ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।