ব্রাসেলসে এয়ারপোর্টে বোমা হামলাকারীদের তৃতীয় জনের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে বেলজিয়াম পুলিশ।
সিসি ক্যামেরার ওই ফুটেজে দেখা গেছে, তৃতীয় হামলাকারী এয়ারপোর্টে একটি বোমা বিস্ফোরণের চেষ্টা করে। তবে বোমাটি বিস্ফোরিত হয়নি। ফুটেজে ওই হামলাকারীকে পরে পালিয়ে যেতে দেখা যায়। সিসি ক্যামেরার ফুটেজে ওই ব্যক্তিকে হালকা রংয়ের পোষাক এবং মাথায় হ্যাট পড়া অবস্থায় দেখা গেছে।
এদিকে, হাসপাতালে আহত আরো ৪ জনের মৃত্যুর পর ব্রাসেলসের এয়ারপোর্ট এবং মেট্রোরেল স্টেশনে বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে।
মারাত্মকভাবে আহত আরো অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: