মিয়ানমারে প্রথমবারের মতো নির্বাচিত বেসামরিক প্রেসিডেন্ট থিন কিউয় শপথ নিয়েছেন। তিনি এনএলডি নেতা অং সান সুচির অনুগত এবং বিশ্বস্ত।
রাজধানী নেইপেদোতে মিয়ানমারের সেনা সমর্থিত প্রেসিডেন্ট থেইন সেইনের কাছ থেকে তিনি ক্ষমতাগ্রহণ করবেন আজ। দুই সন্তান বিদেশি নাগরিক হওয়ায় দেশটির আইন অনুযায়ী প্রেসিডেন্ট হতে পারছেন না সু চি। তবে তিনিই কার্যত দেশ পরিচালনা করবেন।
এদিকে, থেইন সেইন ক্ষমতা ছাড়ার আগ মুহুর্তে মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে জরুরি অবস্থা তুলে নেয়া হয়েছে। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের সঙ্গে ২০১২ সালে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের সংঘর্ষের পর ওই রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: