বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে কেবলমাত্র ৩১ মিলিয়ন ডলার উদ্ধার করে তা বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হবে বলে মনে করেন ফিলিপাইন সিনেটের প্রেসিডেন্ট প্রো-টেমপোর রালফ রেক্টো।
ফিলিপাইনের গণমাধ্যমে বুধবার সকালে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
রেক্টর বলেন, প্রায় ১৪ মিলিয়ন ডলার ক্যাসিনো জাঙ্কেট অপারেটর কিম অংয়ের কাছ থেকে ফেরত পাওয়া যেতে পারে।
সিনেটে দেয়া কিমের সাক্ষ্য অনুযায়ী, আরো ১৭ মিলিয়ন ডলার আছে রেমিট্যান্স কোম্পানি ফিলরেমের কাছে।
রেক্টর মনে করেন, কিম এবং ফিলরেমের কাছ থেকে ওই অর্থ উদ্ধার করা গেলে বাংলাদেশকে ফেরত দেয়া সম্ভব।
এদিকে, ফিলরেমের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা জানিয়েছেন এরইমধ্যে তাদের কাছে থেকে ওই অর্থ ছাড় হয়ে গেছে।
সিনেট শুনানিতে কিম বলেন, রিজার্ভের অর্থ চুরির সঙ্গে চীনা দুই ব্যবসায়ী জড়িত।
তবে এসবের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন তিনি।