আন্তর্জাতিক

মায়াসহ এক কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ

ফিলিপাইনের রিজাল ব্যাংক
ফিলিপাইনের রিজাল ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দিগুইতো ও আরো একজন কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে ফিলিপাইনের রিজাল ব্যাংক কর্তৃপক্ষ।

রিজালের এই দ্বিতীয় কর্মকর্তা হলেন সিনিয়র কাস্টমার রিলেশনসিপ অফিসার অ্যাঞ্জেলা তোরেস। দিগুইতো ও তোরেসের বিরুদ্ধে অভিযোগ- তারা ব্যবসায়ী উইলিয়াম গো'র অ্যাকাউন্টের কাগজপত্র জাল করেছেন।

ব্যাংকটির আরো একজন কর্মকর্তা রিজার্ভ চুরির ঘটনায় জড়িত ছিলেন কিনা তাও তদন্ত করে দেখছে রিজাল কর্তৃপক্ষ।

অ্যাডরিয়ান ইউজুইকো নামের এই কর্মকর্তা এরইমধ্যে পদত্যাগ করেছেন। চলতি মাসের প্রথম দিকের সিনেট শুনানিতে তার নাম উঠে আসে। দিগুইতো এবং রিজালের জুপিটার শাখার অন্য কর্মকর্তাদের মধ্যে মিটিংয়ের আয়োজন তিনিই করে দিয়েছিলেন।

এদিকে, কাগজপত্র জাল করে অ্যাকাউন্ট খোলার অভিযোগে দিগুইতো ও অ্যাঞ্জেলা তোরেসের বিরুদ্ধে আরো অভিযোগ আনার পরিকল্পনা করছেন উইলিয়াম গো।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ