গত সপ্তাহে ব্রাসেলসে হামলার সম্ভাব্য লক্ষ্য ছিলেন দেশটির প্রধানমন্ত্রীও— এমনই আভাস পাওয়া যাচ্ছে।
বিবিসি সূত্র থেকে জানা যায়, ময়লা আবর্জনার মধ্যে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি কম্পিউটার থেকে এ তথ্য পাওয়া গেছে।
হামলাকারীরা গত ২২ মার্চ ব্রাসেলসের এয়ারপোর্ট ও মেট্রো স্টেশনে হামলা চালায়। তাদের সংগ্রহে এসময় দেশটির প্রধানমন্ত্রী চার্লস মাইকেলের অফিস এবং বাসবভনের ছবি ছিল।
ওই কম্পিউটারে এয়ারপোর্টে হামলাকারী ইব্রাহিম আল বাকরাউয়ির সর্বশেষ পাঠানো একটি বার্তাও রয়েছে। ওই হামলায় নিহত ৩২ জনের মধ্যে ১৭ জন বেলজিয়ান বাকীরা বিদেশি নাগরিক।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: