আন্তর্জাতিক

কলকাতায় ফ্লাইওভার ধসে বহু হতাহত

কলকাতায় ফ্লাইওভার ধস
কলকাতায় ফ্লাইওভার ধস

কলকাতার জোড়াসাঁকোতে বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভার ধসে পড়েছে।

এতে নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন এবং হতাহত হয়েছে বহুসংখ্যক বলে বিভিন্ন আন্তজার্তিক গণমাধ্যম থেকে জানা গেছে।

ধ্বংসস্তূপের নিচে দেড় শতাধিক মানুষ আটকা পড়ে আছেন বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও কংক্রিটের নিচে আটকে পড়াদের উদ্ধারে হাত লাগিয়েছে। সেনাবাহিনীর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে বলে খবর দিয়েছে আনন্দবাজার।

পত্রিকাটি লিখেছে, বেলা সাড়ে ১২টার দিকে গণেশ টকিজের কাছে উড়াল সেতুটির একাংশ ভেঙে নিচে গাড়ির ওপরে পড়ে।

এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ বোমা ফাটার মতো আওয়াজ শুনতে পান এবং চোখের সামনে পুরো ফ্লাইওভারটি ভেঙে পড়তে দেখেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ