কলকাতায় জোড়াসাঁকোতে নির্মাণাধীন উড়ালসেতু ভেঙে পড়ার ঘটনায় নির্মাণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল থেকেই পুরোদমে চলছে উদ্ধার কাজ। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, দমকলকর্মী ও এনডিআরএফএর সদস্যরা এক যোগে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তুপের নিচে আরো মৃতদেহ চাপা পড়ে আছে। সম্পূর্ণ ধ্বংসাবশেষ না সরানো পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার হুশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে ঘটনার দায় এড়াতে ঈশ্বরের দোহাই দিচ্ছে নিমার্ণ প্রতিষ্ঠান।
আর পশ্চিমবঙ্গে অবস্থনকারী বাংলাদেশিদের জন্য হেল্প লাইন চালু করেছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: