তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি অধ্যুষিত দিয়ারবাকির শহরে গাড়ি বোমা হামলায় ৭ পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন।
বৃহস্পতিবার দিয়ারবাকিরে একটি ব্যস্ত বাস টার্মিনালের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে এ বোমা হামলা চালানো হয়। বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি বহুতল ভবনের প্রায় সব জানালা উড়ে গেছে।
দেশটির প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু দিয়ারবাকির সফরে যাওয়ার একদিন আগে এ হামলা চালানো হলো।
এখন পর্যন্ত কোনো গ্রুপ এর দায় স্বীকার করেনি। তবে এ হামলার জন্য কুর্দি বিদ্রোহীদের দায়ী করছে সরকার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: