প্যারিসে হামলায় আরো প্রাণহানী এড়াতে এর মূলহোতা সালাহ আব্দেস্লাম নিজে আত্মঘাতী হামলা চালাননি বলে জানিয়েছেন তার ভাই মোহাম্মদ আব্দেস্লাম।
শুক্রবার বেলজিয়ামের কারাগারে সালাহ আব্দেস্লামের সঙ্গে সাক্ষাতের পর ফরাসি গণমাধ্যম বিএফএমটিভিকে এ কথা জানান তিনি।
সালাহ তাকে জানিয়েছেন, তিনি আত্মঘাতী হামলা চালালে সেখানে আরো মানুষ হতাহত হতো বরং সৌভাগ্যবশত তিনি তা করেনি। সালাহ এখন বেলজিয়াম কারাগারে ফ্রান্সে হস্তান্তরের অপেক্ষায় রয়েছেন।
গত বছরের ১৩ নভেম্বরে প্যারিসে কনসার্ট, স্টেডিয়াম, রেস্টুরেন্ট ও একটি বারে সন্ত্রাসীদের সংঘবদ্ধ বোমা হামলায় ১৩০ জন নিহত হয়। এ ঘটনার পর দীর্ঘদিন পলাতক থাকা হামলার মূলহোতা সালাহ আব্দেস্লামকে গত ১৮ মার্চ ব্রাসেলস থেকে আটক করে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: