আন্তর্জাতিক

আর্মেনিয়া-আজারবাইজানে সংঘর্ষে ৩০ সেনা নিহত

সেনা
সেনা

বিরোধপূর্ণ নাগরনো ও কারাবাখ অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে আকস্মিক সংঘর্ষে কমপক্ষে ৩০ সেনা নিহত হয়েছে। উভয় দেশের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তারা জানিয়েছেন, শনিবার থেকে রোববার পর্যন্ত টানা ২৪ ঘণ্টা দুই দেশের সেনাদের মধ্যে তুমুল লড়াই চলে। যুদ্ধ শুরুর জন্য পরস্পরকে দোষারোপ করছে দেশ দুটি।

আজারবাইজানের দাবি, যুদ্ধে তাদের ১২ সেনা নিহত হয়েছে। এছাড়া তাদের একটি উড়োজাহাজও ভূপাতিত করেছে আর্মেনি সেনারা।

এদিকে, আর্মেনিয়ার প্রেসিডেন্ট সেরজ সারকিসিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে দাবি করেন, আকস্মিক এ লড়াইয়ে তাদের ১৮ সেনার প্রাণহানি হয়েছে।

এদিকে, যুদ্ধ বন্ধ করে উভয়পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ