ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা থেকে এ ভোট শুরু হয়।
পশ্চিমবঙ্গের বিধানসভার ২৯৪টি আসনে নির্বাচন হবে ছয় দফায়। মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহলের ১৮টি আসনে ও আসামের ৬৫টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে।
এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বামফ্রন্ট, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১৩৩ জন প্রার্থী।
সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য ২৫৫ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: