আন্তর্জাতিক

রিজার্ভের অর্থ চুরি

৩৮ মিলিয়ন পেসো ফেরত দিলো কিম অং

কিম অং
কিম অং

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থের আরো ৩৮ মিলিয়ন পেসো ফেরত দিয়েছেন সন্দহভাজন ক্যাসিনো ব্যবসায়ি কিম অং। এর আগে তিনি ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দেয় তিনি।

এদিকে, এই অর্থ চুরির ঘটনায় জড়িত দুই নাগরিক ফিলিপাইন থেকে চীনে চলে গেছেন বলে জানিয়েছেন ফিলিপাইন সিনেট কমিটির সদস্য সেরগে ওসমেনা। আগামী ৫ এপ্রিলের শুনানিতে উপস্থিত থাকতে দুই ক্যাসিনো অপারেটরের নামে সমন জারি করেছে সিনেট।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন ডলার অর্থ চুরির ঘটনার পেছনে একটি সিন্ডিকেট জড়িত। আর এই সিন্ডিকেটের সঙ্গে দুই চীনা ব্যবসায়ী শুহুয়া কাও ও দিং জিজ জড়িত বলে মনে করেনূ ফিলিপাইনের সিনেট কমিটির চেয়ারম্যান তেয়োফিস্তো গুইংগোনা।

এই দুই চীনা নাগরিককে খুঁজে বের করতে পারলেই ওই অর্থ চুরির মূলহোতাকে তা জানা যাবে বলে মনে করেন তিনি। এর আগে সিনেট শুনানিতে ক্যাসিনো ব্যবসায়ী কিম অং রিজার্ভের অর্থ চুরির সঙ্গে ওই দুজনের সংশ্লিষ্টতার কথা জানান।

তবে, এই দুই চীনা ব্যবসায়ি চীনে চলে গেছেন বলে সিনেট কমিটির সদস্য সেরগে ওসমেনা জানিয়েছেন। তাদেরকে ফিলিপাইনে ফিরিয়ে আনার ক্ষেত্রে সমস্যা হবে বলে মনে করেন তিনি।

কারণ দক্ষিণ চীন সাগরে সীমানা নিয়ে চীনের সঙ্গে ফিলিপাইনের বিরোধ রয়েছে। আগামী ৫ এপ্রিলের শুনানিতে উপস্থিত থাকতে এই দুই চীনা ব্যবসায়িকে সমন জারি করেছে সিনেট।

এদিকে, কিম অং চুরি হওয়া অর্থের আরো ৩৮ মিলিয়ন পেসো মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিল এএমএলসির কাছে সোমবার ফেরত দিয়েছেন। এর আগে তিনি ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ