ইরাকের বিভিন্ন স্থানে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
অন্তত ১০ জন আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
উত্তর বাগদাদের একটি সেনা তল্লাশি চৌকি এবং দক্ষিণ ইরাকের নাসিরিয়ার একটি রেস্টুরেন্ট এ হামলার লক্ষ্যবস্তু ছিল। আহত এবং নিহতদের বেশিরভাগই ইরাকি নিরাপত্তা বাহিনী এবং শিয়া মিলিশিয়া বলে জানা গেছে।
জঙ্গীগোষ্ঠী আইএস এসব হামলার দায় স্বীকার করেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: