আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মেহবুবা

মেহবুবা মুফতি
মেহবুবা মুফতি

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতি।

পিডিপি- বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার শপথ নেন তিনি। শপথ পাঠ করান রাজ্যপাল এন এন ভোরা।

এ সময় দেশটির কেন্দ্রীয় সরকারের পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডুসহ অনেকেই উপস্থিত থাকলেও অনুষ্ঠানটি বর্জন করেছে কংগ্রেস।

তবে পিডিপি-বিজেপি জোটের আজ আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের মধ্য দিয়ে রাজ্যে প্রায় ৩ মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটল।

গত জানুয়ারি মাসে পিডিপি-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী মুফতি মুহম্মদ সাঈদ মারা যাওয়ার পর দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটিয়ে শপথ নিলেন মুফতি কন্যা মেহবুবা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ