আন্তর্জাতিক

শান্তিরক্ষীদের যৌন নিপীড়নের বিচার শুরু

জাতিসংঘের শান্তিরক্ষী
জাতিসংঘের শান্তিরক্ষী

যৌন অপরাধের অভিযোগে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষীরা প্রথমবারের মতো বিচারের মুখোমুখি হয়েছে।

সোমবার কঙ্গোর রাজধানী কিনশাসার উত্তরে সামরিক বাহিনীর কারাগার থেকে কঙ্গোর অভিযুক্ত ৩ সেনাকে আদালতে নেওয়া হয়। এ সময় ধর্ষণ অথবা ধর্ষণ চেষ্টার অভিযোগে গণপ্রজাতন্ত্রী কঙ্গোর আরো ১৮ সেনাকেও আদালতে হাজির করা হয়।

এর মাধ্যমেই যৌন কেলেঙ্কারির অভিযোগে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত শান্তিরক্ষীদের প্রথম বিচার প্রক্রিয়া শুরু হল।

বিচারের জন্য প্রতি সপ্তাহে ৩টি করে শুনানি হবে এবং পুরো বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে ১ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিচারমন্ত্রী অ্যালেক্সিস থামবুয়ে মুয়াম্বা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ