আন্তর্জাতিক

পানামা পেপারস ফাঁস: কর ফাঁকির অভিযোগ তদন্তের নির্দেশ শরীফের

 নেওয়াজ শরীফ
নেওয়াজ শরীফ

পানামা পেপারস প্রকাশের পর নিজ পরিবারের সদস্যদের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ।

এদিকে, অর্থ পাচারের ঘটনা ফাঁসের পর বিক্ষোভের মুখে মঙ্গলবার রাতে পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন।

এছাড়া দেশটির প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার বিষয়ে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস ও স্পেন।

মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ বলেন, এ ব্যাপারে একটি উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় কমিশন গঠন করা হবে।

সেখানে নেওয়াজ শরীফের তিন সন্তানের অর্থ কেলেঙ্কারির বিষয়ে তথ্য পাওয়া গেছে।

এদিকে, অর্থ কেলেঙ্কারির বিষয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।

মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, তার নামের অপব্যবহার করা হয়েছে— যে শিপিং কোম্পানির পরিচালক হিসেবে তার নাম পানামা পেপারসে উল্লেখ করা হয়েছে, সেখানে কখনোই তিনি পরিচালক হিসেবে ছিলেন না।

সোমবার মোসাক ফনসেকা নামে পানামার একটি আইনি প্রতিষ্ঠান থেকে ফাঁস হওয়া এক কোটি ১৫ লাখ গোপন নথি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ