আন্তর্জাতিক

রিজার্ভ চুরি: অভিযোগ অস্বীকার করছেন লরেঞ্জো তান

বাংলাদেশ টাকা ফেরত পাঠানো নিয়ে বৈঠক চলছে

লরেঞ্জো তান
লরেঞ্জো তান

চুরি হওয়া রিজার্ভের উদ্ধার হওয়া অর্থ ফিলিপাইন থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ। এ ব্যাপারে স্থানীয় সময় বুধবার ম্যানিলায় ফিলিপাইনের মুদ্রা পাচার বিরোধী কাউন্সিলের সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ।

ফিলিপাইনের সিনেট কমিটির চেয়ারম্যান সিনেটর তিওফিস্টো গুইনগোনার উদ্যোগে এ বৈঠক হতে যাচ্ছে।

এদিকে, অর্থ চুরির ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের প্রেসিডেন্ট লরেঞ্জো তান। এ ঘটনা তদন্তকারী সিনেট কমিটির শুনানিতে দেয়া রিজালের সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দিগুইতোর বক্তব্যকে মিথ্যা অভিহিত করেছেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার ব্যাপারে ফিলিপাইনের তদন্তকারী সিনেট কমিটির শুনানিতে জেরায় বেরিয়ে আসছে একের পর নতুন তথ্য।

মঙ্গলবারের শুনানিতে দেশটির রিজাল ব্যাংকের জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়া সান্তোস দিগুইতো ফিলিপাইনে চুরির ওই অর্থ ঢোকার পেছনে দেশের প্রভাবশালী কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ব্যাংকটির উচ্চপদস্থ কর্মকর্তাদের যোগসাজশের ইঙ্গিত দেন।

তিনি বলেন, ব্যাংকের প্রেসিডেন্ট লরেঞ্জো তানের নির্দেশ অনুযায়ী কাজ করেছেন তিনি।

তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করে প্রেসিডেন্ট তান বলেন, তার সুনাম নষ্ট করতেই দিগুইতো এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। নিজের দোষ ঢাকতেই দিগুইতো রিজাল ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর দোষ চাপাচ্ছেন দিগুইতো।

অর্থ চুরির ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা অস্বীকারও করেন তিন। তিনি বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানতেন না। এমনকি অর্থ চুরিতে ব্যবহৃত ওই ৪টি ভুয়া অ্যাকাউন্ট খুলতে জুপিটারের সাবেক শাখা ব্যবস্থাপককে কোনো নির্দেশনাও দেননি তিনি।

এদিকে, চুরি হওয়া রিজার্ভের উদ্ধার হওয়া অর্থ ফিলিপাইন থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ। চুরি হওয়া অর্থের মধ্যে এ পর্যন্ত দুই দফায় মোট ৫৪ লাখ ৬০ হাজার ডলার দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলে ফেরত দেন ক্যাসিনো ব্যাবসায়ী কিম অং। যা এখন ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে জমা আছে।

এএমএলসি'র নির্বাহী পরিচালক জুলিয়া বাকে আবাদ জানিয়েছেন, বাংলাদেশকে এ অর্থ ফেরত দিতে হলে এ ব্যাপারে কিম অংয়ের লিখিত সম্মতি লাগবে, যা এখনো পাওয়া যায়নি। তিনি আরো বলেন, এক্ষেত্রে ফিলিপাইন সরকার ওই অর্থের বিষয়ে একটি মামলা দায়ের করতে পারে। এরপর এই অর্থের অন্য কোনো দাবিদার পাওয়া না গেলে তা বাংলাদেশ ব্যাংককে ফেরত পাঠানো হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ