জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটকে নির্মূল করাই নিজের শীর্ষ অগ্রাধিকার বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
মঙ্গলবার হোয়াইট হাউসে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সাথে বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আইএসকে নির্মূল করা একটি কঠিন লড়াই তবে তাদের চাপে রাখতে এবং পরাজিত করতে শুরু করেছি। তবে তুরস্ক থেকে বেলজিয়ামের দিকে তাকালে দেখতে পাই, এখনো সেখানে গুরুতর সন্ত্রাসী হামলা চালানোর ক্ষমতা আইএসের রয়েছে।
সিরিয়া ও ইরাকের পরিস্থিতির কথা উল্লেখ করে ওবামা বলেন, দেশদুটির রাক্কা ও মসুল শহরে আইএসের সদর দপ্তর সক্রিয় থাকতে দেয়া হবে না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: