বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বোমা হামলাকারীদের একজন একসময় ইউরোপীয় পার্লামেন্টে ক্লিনার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
বুধবার দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানায়। বেলজিয়াম পুলিশ নাজিম লাকরাওয়ি নামের ওই হামলাকারীর একটি ছবিও প্রকাশ করেছে।
জানা গেছে, নাজিম ব্রাসেলসে হামলাকারীদের একজন ছিলেন। এর আগে গত নভেম্বরে প্যারিস হামলায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বেলজিয়ামে গত ২২ মার্চ এয়ারপোর্ট ও মেট্রো রেল স্টেশনে সন্ত্রাসী হামলায় নিহত হয় অন্তত ৩৫ জন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: