আন্তর্জাতিক

ব্লগারদের আশ্রয়ের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

স্টেট ডিপার্টমেন্ট
স্টেট ডিপার্টমেন্ট

বাংলাদেশে যেসব ব্লগার হুমকির মুখে আছেন তাদের কাউকে কাউকে আশ্রয় দেয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র—দেশটির স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র মুখাপাত্র মার্ক টোনার বাংলাদেশে আরো একজন ব্লগারকে 'বর্বরোচিত কায়দায়' হত্যার তীব্র নিন্দা করেছেন।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখাপাত্র মার্ক টোনার এই হত্যার নিন্দা করে বলেছেন, সহিংস জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের সংগ্রামের পাশে আছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশি ব্লগার, যারা বিপদের হুমকিতে আছেন, তাদেরকে মানবিক আশ্রয় দেয়ার আহ্বান প্রসঙ্গে তিনি বলেন, কিছু ব্লগারকে 'হিউম্যানিটারিয়ান প্যারোলের' আওতায় আশ্রয় দেয়া যায় কিনা তা ভাবা হচ্ছে।

উল্লেখ্য লেখকদের আন্তর্জাতিক সংগঠন 'পেন' এর যুক্তরাষ্ট্র শাখার কারিন ডয়েশ কার্লেকর যুক্তরাষ্ট্রের সরকারের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশের ব্লগারদের এর আওতায় আশ্রয় দেয়ার জন্য।

বিপদের মুখে আছে এমন ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে সাময়িক আশ্রয় দেয়ার জন্য 'হিউম্যানিটারিয়ান প্যারোল' ব্যবহার করা হয়।

গত বুধবার রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমউদ্দীন সামাদকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

তার পরিবারের সদস্য সূত্রে জানা গেছে, ফেসবুকে ধর্ম নিয়ে লেখালেখি করার কারণে নাজিমউদ্দীন সামাদের জীবনের নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই শংকা ছিল— এজন্যে তাকে লেখালেখি করতে নিষেধও করেছিলেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ