আন্তর্জাতিক

‘যুদ্ধাবস্থার’ মধ্যেই রয়েছে ফেডারেল রিজার্ভ ব্যাংক: ডুডলি

উইলিয়াম ডুডলি
উইলিয়াম ডুডলি

সাইবার হুমকি মোকাবেলা করা ও নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক ‘যুদ্ধাবস্থার’ মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট উইলিয়াম ডুডলি।

শুক্রবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুটের ঘটনার প্রায় দুই মাসের মাথায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যাংকটির প্রেসিডেন্ট এ কথা বলেন।

ডুডলি বলেন, ঝুঁকি হ্রাসে এটি একটি চলমান প্রক্রিয়া— আমরা জানি খারাপ মানুষ যেমন আছে, তাদের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্তও হতে পারি।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে একশ কোটি ডলার সরাতে মোট ৩৫টি অনুরোধ পাঠানো হয়েছিল নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে। ইতিহাসের অন্যতম বড় এ রিজার্ভ চুরির ঘটনার পর নানা তথ্য প্রকাশ পায় গণমাধ্যমে।

উইলিয়াম ডুডলি বলেন, এই বিষয়টি (রিজার্ভ চুরি) তাদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছে—সাইবার নিরাপত্তা ঝুঁকি ইস্যুতে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক সর্বোচ্চ মনোযোগী।

হ্যাকারদের ৩৫টি ভুয়া অনুরোধের মধ্যে ৩০টি আটকে গেলেও ফিলিপিন্সের রিজাল ব্যাংকের চার নির্দেশনা ছাড়া অন্য একটি নির্দেশনায় দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কার প্যান এশিয়া ব্যাংকে, শালিকা ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার অ্যাকাউন্টে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে ওই অর্থ শ্রীলঙ্কায় পৌঁছায় ডয়চে ব্যাংকের হাত ঘুরে- তাদেরই সন্দেহের কারণে শেষ পর্যন্ত শালিকার অ্যাকাউন্টের ওই অর্থ আটকে যায়।

অর্থ স্থানান্তরের অনুরোধে প্রাপকের জায়গায় ‘ফাউন্ডেশন’ বানান ভুল থাকায় ডয়চে ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছিল। এর মাধ্যমেই বেরিয়ে আসে, অর্থ স্থানান্তরের অনুরোধটি ছিল ভুয়া।

ফিলিপিন্সে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে প্রায় অর্ধেক অর্থ এখনও ফিলিপিন্সে রয়েছে জানিয়ে তা বাংলাদেশকে ফেরত দেয়া সম্ভব বলে জানিয়েছেন দেশটির সিনেটর রালফ রেক্তো।

ফেব্রুয়ারির শুরুতে ভুয়া নির্দেশনা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সের রিজাল কর্মাশিয়াল ব্যাংক পাঠানো হয়।

রিজল ব্যাংকের চারটি অ্যাকাউন্ট থেকে ওই অর্থ ক্যাসিনোর জুয়ার টেবিলে হাতবদল হয়ে ফিলিপিন্সের মুদ্রা ব্যবস্থায় মিশে যায় বলে স্থানীয় পত্রিকাগুলি খবর প্রকাশ করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ