আন্তর্জাতিক

পানামার ল’ ফার্ম মোস্যাক ফনসেকার কার্যালয়ে অভিযান

ফনসেকার কার্যালয়ে অভিযান
ফনসেকার কার্যালয়ে অভিযান

এল সালভাদরে পানামার ল’ ফার্ম মোস্যাক ফনসেকার কার্যালয়ে কর্মকর্তারা অভিযান চালিয়ে বিভিন্ন নথি ও কম্পিউটার জব্দ করা হয়েছে।

দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবিসি সূত্রে জানা গেছে, কর্মকর্তারা ট্যুইটার বার্তায় জানিয়েছেন, এল সালভাদরে মোস্যাক ফনসেকার এ শাখা থেকে

সম্প্রতি পানামার একটি ল’ ফার্মের এক কোটি দশ লাখ গোপন নথি ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। বিশ্বের ধনী আর ক্ষমতাধর ব্যক্তিরা কোন কৌশলে কর ফাঁকি দিয়ে গোপন সম্পদের পাহাড় গড়েছেন বেরিয়ে আসছে ওইসব তথ্য।

চলতি সপ্তাহে গণমাধ্যমে আসা মোস্যাক ফনসেকার এসব নথি কেবল রাজনীতিবিদ নয়, ব্যবসায়ী, চোরাকারবারী, বিশ্বখ্যাত ফুটবলার, বলিউড তারকাসহ অনেকেরই গোমর ফাঁস হয়ে গেছে।

ধনী আর ক্ষমতাধর ব্যক্তিরা কোন কৌশলে কর ফাঁকি দিয়ে গোপন সম্পদের পাহাড় গড়েছেন- সে তথ্য বেরিয়ে এসেছে এসব নথিতে।

এল সালভাদরের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে বলা হয়েছে, কার্যালয়টি থেকে মোস্যাক ফনসেকার চিহ্ন একদিন আগেই অপসারণ করা হয়। প্রতিষ্ঠানটির একজন কর্মীর সূত্রে জানা যায়, ফার্মটি এখান থেকে চলে যাচ্ছে।

এল সালভাদরের অ্যাটর্নি জেনারেল ডগলাস মেলেনদেজ এই অভিযান তত্ত্বাবধান করেন। মোস্যাক ফনসেকার এই শাখা থেকেও বিশ্বব্যাপী তাদের ক্লায়েন্টদের সার্ভিস দিতে সক্ষম ছিল।

এল সালভাদরের স্থানীয় একটি পত্রিকার বলা হয়েছে, দেশটির নাগরিকেরা কর্তৃপক্ষকে না জানিয়েই মোস্যাক ফনসেকাকে ব্যবহার করে গোপনে সম্পদ ক্রয় করতো।

তবে কোনো ধরনের বেআইনি কাজ করেনি বলে দাবি করেছে ফার্মটি।

বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে এ ঘটনায় নাম আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত শুরু করেছে। পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুন্ড গুনলাগসন।

মোস্যাক ফনসেকার নথি বের হওয়ার পরপরই ফ্রান্স সরকার পানামার সেন্ট্রাল আমেরিকান নেশন ব্যাংককে কালো তালিকাভুক্ত করেছে।

প্রতিবাদে পানামাও ফ্রান্সের ব্যাংকগুলোকে কালো তালিকাভুক্ত করেছে বলে পানামার প্রেসিডেন্টের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে ঘোষণা দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ