ভারতের কেরালার কেল্লামে পুটিঙ্গাল মন্দিরে আতশবাজি থেকে আগুন লেগে কমপক্ষে ১০২জন নিহত হয়েছেন।
এদিকে, এ হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখমন্ত্রী ওমেন চান্দি।
জানা গেছে, রোববার রাত ৩টার দিকে এ ঘটনায় কমপক্ষে ৯০ জন নিহত ও সাড়ে ৩০০ মানুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, মন্দিরে উৎসবে ফোটানো আতশবাজির স্ফূলিঙ্গ জমা করে রাখা আতশবাজির স্তূপের ওপর পড়লে আগুন ধরে যায়। এ সময় মন্দিরে ১০ থেকে ১৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন।
পরে সকাল পৌঁনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনীর কর্মীরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: