সিরিয়ায় ইসলামিক স্টেট-আইএসের জঙ্গিরা আল-কারিয়াতাইন শহরে ২১ জন খ্রিস্টানকে হত্যা করেছে। স্থানীয় সময় রোববার বিবিসি থেকে এ তথ্য নিশ্চিত জানা যায়।
সম্প্রতি রাশিয়ার সহযোগিতায় সিরিয়ার বাহিনী ও তাদের মিত্ররা শহরটি পূনর্দখল করে। গত বছরের আগস্টে শহরটি আইএসের দখলে যাওয়ার পর সেখানে প্রায় ৩০০ খ্রিস্টান রয়ে গিয়েছিল।
তাদের মধ্য থেকে ২১জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অথোর্ডক্স চার্চের প্রধান।
তিনি বলেন, খ্রিস্টানদের কেউ কেউ পালানোর চেষ্টাকালে হত্যার শিকার হয়েছে। অন্যদেরকে আইন ভাঙার কারণে হত্যা করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: