দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় আণবিক বোমা হামলায়—নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
হিরোশিমায় যুক্তরাষ্ট্রের আণবিক বোমা নিক্ষেপের পর এই প্রথম দেশটির কোন পররাষ্ট্রমন্ত্রী ওই এলাকা সফর করলেন। বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের জোট জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে যোগ দিতে কেরি হিরোশিমা গেছেন।
যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালির পররাষ্ট্রমন্ত্রীরাও হিরোশিমার ওই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। সেখানে এক মিনিট নিরবতাও পালন করেন তারা।
১৯৪৫ সালের ৬ আগস্ট আণবিক বোমা হামলায় হিরোশিমার এক লাখ ৪০ হাজার বাসিন্দা নিহত হন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: