ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ দেশটির ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।
তিনি বলেন, তাকে ক্ষমতাচ্যুত করতে যারা ষড়যন্ত্র করছেন তাদের মূল হোতা হলেন ভাইস প্রেসিডেন্ট মিচেল তেমার।
এ সময় জাতীয় ঐক্যের সরকার গঠনেরও আহ্বান জানান তিনি।
এদিকে, দুর্নীতি-অনিয়মের অভিযোগে এরই মধ্যে দিলমা রৌসেফের অভিশংসনের পক্ষে সোমবার ভোট দিয়েছে দেশটির কংগ্রেস কমিটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: