গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য মানবাধিকার সমস্যা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র।
২০১৫ সালে বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে করা প্রতিবেদনে একথা বলা হয়েছে। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রতিবেদনটি প্রকাশ করেন।
এতে আরো বলা হয়েছে, নিরাপত্তাবাহিনী আইনের অপপ্রয়োগ করছে এবং দায়ী লোকজনের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে সরকার ব্যার্থ হয়েছে। একইসঙ্গে বাংলাদেশে চরমপন্থীরা একের পর এক মুক্তমনা ব্লগারদের হত্যা করছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
এ সময় কেরি বলেন, প্রতিবেদনে প্রকাশিত বিষয়গুলো যুক্তরাষ্ট্রের বানানো নয়। যুক্তরাষ্ট্র মানবাধিকারের কোন মানদণ্ডও নির্ধারন করে দিতে চায় না।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: