আন্তর্জাতিক

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯

ভূমিকম্প
ভূমিকম্প

জাপানের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে এক হাজারেরও বেশি মানুষ। ভূমিকম্প ও পরাঘাতে বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্গত এলাকায় গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। তবে কিয়ুসু দ্বীপের পারমাণবিক চুল্লির কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রিখটার স্কেলে ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের পূর্বাঞ্চলীয় কুমামতো অঞ্চল। ভূমিকম্পের উৎপত্তিস্থল কিউশু পারমাণবিক চুল্লি থেকে ১২০ কিলোমিটার দূরে ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল।

এর ৪০ মিনিটের মাথায় ৫.৭ মাত্রা এবং মধ্যরাতের পর ৬.৪ মাত্রার দুটি পরাঘাত ওই অঞ্চলকে কাঁপিয়ে দেয়। ভূমিকম্পে বেশ কিছু ভবন ধসে পড়েছে। এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা।

আরো পরাঘাতের আশঙ্কায় মাশিকি ও কুমামতো শহরে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে।

কিয়ুসু দ্বীপের কোনো পরমাণবিক চুল্লি ক্ষতিগ্রস্ত না হলেও প্রায় ১১ হাজার বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন ও আরো ৫৮ হাজার বাড়িতে পানিসংযোগ বন্ধ হয়ে গেছে।

নিরাপত্তার কারণে কুমামতো শহরের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ভূমিকম্পে ট্রেন সার্ভিস ও বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে, দুর্গত এলাকাগুলোতে উদ্ধার অভিযান চলছে। খাবার, পানীয় ও ওষুধ বিতরণ করছেন প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ