আন্তর্জাতিক

তীব্র দাবদাহে ভারতে ১৩০ জনের মৃত্যু

তীব্র দাবদাহ
তীব্র দাবদাহ

তীব্র দাবদাহে ভারতের তেলেঙ্গানা, উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিনে ১৩০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ১০০ এবং উড়িষ্যায় হিটস্ট্রোকে মারা গেছে ৩০ জন।

বৃহস্পতিবার তেলেঙ্গানার তিন জেলায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়। এর আগের দিন বুধবার ৪৩ বছরের রেকর্ড ভেঙে হায়দরাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।

এদিকে, নিজামাবাদ, হায়দরাবাদ, রাঙ্গারেড্ডি, নলগোন্ডাসহ অন্যান্য জেলায় আরো ৫ দিনের দাবদাহ সতর্কতা জারি করা হয়েছে।

এর আগে গত বছর প্রচণ্ড দাবদাহে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশসহ বিভিন্ন রাজ্যে মারা গেছে কমপক্ষে আড়াই হাজার মানুষ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ