বাংলাদেশ বিষয়ে যুক্তরাজ্যের বাণিজ্য দূত নিযুক্ত হলেন লেবার পার্টির এমপি রুশনারা আলী।
যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রুশনারাকে এ পদে নিয়োগ দিয়েছেন।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বের গুরুত্ব বিবেচনা করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সিলেটের মেয়ে রুশনারা আলী ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।
লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে টানা দুই মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: