আন্তর্জাতিক

ইকুয়েডরে ভূকম্পনে ৭৭ জনের মৃত্যু

ইকুয়েডরে ভূকম্পন
ইকুয়েডরে ভূকম্পন

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের উপকূলে একটি শক্তিশালী ভূকম্পন কমপক্ষে ৭৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় শনিবার রাত ১১টা ৫৮ মিনিটে ওই ভূকম্পনটি অনুভূত হয়। এর স্থায়িত্ব ছিল ৪০ সেকেন্ড। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮।

দেশটির ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাস ইতোমধ্যে ৭৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

ইউএসজিএস জানায়, শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইকুয়েডরের দক্ষিণ পূর্বাঞ্চলের উপকূলীয় শহর মুইসিন থেকে ২৭ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১৯ দশমিক ২ কিলোমিটার গভীরে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি আঘাত হানার পর মুইসিন থেকে ৩শ' কিলোমিটার দূরবর্তী গোয়েকুইল শহরের একটি ফ্লাইওভার ধসে পড়ে। কেঁপে উঠে দেশটির রাজধানী কুইটো শহরের ভবনগুলোকে।

ভূমিকম্পে বিস্তীর্ণ এলাকা থেকে ক্ষয়ক্ষতির তথ্য আসছে। ছয়টি প্রদেশে জরুরি অবস্থা জারি করে ন্যাশনাল গার্ডকে উদ্ধার কাজে পাঠানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ