আন্তর্জাতিক

ইথিওপিয়ায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৪০

ইথোপিয়া
ইথোপিয়া

ইথিওপিয়ার গাম্বেলা অঞ্চলে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

প্রতিবেশী দক্ষিণ সুদান থেকে আসা বন্দুকধারীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইথিওপিয়ার সরকার। খবর বিবিসির

ইথিওপিয়ার যোগাযোগমন্ত্রী গেটাচেউ রেদা রোববার জানিয়েছেন, দক্ষিণ সুদানের মুরলে গোষ্ঠীর লোকজনকে শুক্রবারের হামলা চালিয়েছে।

হামলাকারীরা অন্তত ৩৯ শিশুকে অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

তিনি জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীদের পিছু ধাওয়া করে ৬০ জনকে হত্যা করেছে।

প্রতিবেশী দেশ দুইটির সীমান্তবর্তী অঞ্চলের মধ্যে দীর্ঘদিন থেকেই বিভিন্ন ইস্যুতে সংঘর্ষ চলে আসছে।

২০১৩ সালে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারকে বরখাস্ত করেন। এতে দেশটির দুই নেতার অনুসারীদের মধ্যে লড়াই শুরু হয়ে গৃহযুদ্ধের রূপ নেয়। তখন দক্ষিণ সুদান থেকে পালিয়ে আসা কয়েক হাজার শরণার্থীকে আশ্রয় দেয় ইথিওপিয়া। বর্তমানে একটি শান্তিচুক্তির অধীনে অর্ন্তবর্তী সরকার গঠনের উদ্দেশ্যে দক্ষিণ সুদানের রাজধানী জুবায় ফেরার কথা রয়েছে মাচারের।

এদিকে গ্যাম্বেলা প্রদেশে গোষ্ঠীগত দ্বন্দ্বের ইতিহাস আছে এবং এখানে মাচারের নিজের নুয়ের নৃগোষ্ঠীর লোকজনের বসবাস রয়েছে। গবাদিপশু লুট করার জন্য মুরলে গোষ্ঠী আগেও গ্যাম্বেলায় হামলায় চালিয়েছে বলে অভিযোগ আছে, তাছাড়া নিজেদের সংখ্যা বাড়াতে গোষ্ঠীটি শিশু চুরি করে বলেও অভিযোগ রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ