ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ কংগ্রেসে অভিশংসন প্রশ্নে ভোটে হেরে গেলেন। কংগ্রেসের নিম্নকক্ষ তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর পক্ষে ভোট দিয়েছে।
অভিশংসনের পক্ষে ভোট পড়েছে ৩১৪, আর বিপক্ষে ১১০ ভোট। এর ফলে বাজেট হিসাবে কারসাজির অভিযোগে সিনেটে রৌসেফের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হবে।
রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্টোবাসের কোটি টাকার একটি প্রকল্পের দুর্নীতির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। অভিশংসিত হলে দিলমা রৌসেফকে প্রেসিডেন্টের পদ ছাড়তে হবে।
এর ফলে ১৩ বছরের ওয়ার্কার্স পার্টির শাসনের অবসান ঘটবে। ভোটাভুটির সময় কংগ্রেস ভবনের সামনে অভিশংসনের পক্ষে-বিপক্ষে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: