আন্তর্জাতিক

ইকুয়েডরে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৭২ জনে

ইকুয়েডরে ভূমিকম্প
ইকুয়েডরে ভূমিকম্প

ইকুয়েডরের উপকূলীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭২ জনে। আহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ।

স্থানীয় সময় শনিবার বিকেলে আঘাত হানা ৭.৮ মাত্রার এই ভূমিকম্পে দেশটির উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে পড়েছে বহু ভবন ও সেতু। ক্ষতিগ্রস্থ হয়েছে সড়ক ব্যবস্থা।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার অভিযানে অংশ নিয়েছে হাজার হাজার সেনা ও পুলিশ সদস্য।

এদিকে, জাপানে পর পর দুই দফায় ভূমিকম্পের পর সেখানে আরো শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে বলে আশঙ্কা করেছে রেডক্রস সোসাইটি।

গত বৃহস্পতিবার জাপানের কুমামতো ও কিয়ুশু প্রদেশে ৬.৪ মাত্রা এবং শনিবার ৭.৩ মাত্রার ভূমিকম্পে ৪২জন নিহত ও প্রায় ১ হাজার মানুষ আহত হয়েছে। গৃহহীন হয়েছে কমপক্ষে আড়াই লাখ মানুষ।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ