ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ৫০০ শরণার্থীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে ভূমধ্যসাগরে এ দুর্ঘটনা ঘটে।
লিবিয়ার বন্দর শহর তবরুক থেকে একটি নৌযানে করে প্রায় ২৪০ জন অভিবাসী ইতালির উদ্দেশে যাচ্ছিল। নৌযানটি ভূমধ্যসাগরে আসলে প্রায় ৩০০ যাত্রীবোঝাই আরেকটি নৌযানে যাত্রীদের স্থানান্তরের সময় এ নৌযানডুবির ঘটনা ঘটে।
জীবিতদের গ্রিসের দক্ষিণাঞ্চলীয় শহর কালামাতা থেকে উদ্ধার করা হয়। নৌযানটির বেশির ভাগ যাত্রীই পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানিয়েছেন স্থানীয় কোস্টগার্ড।
গত বছর এপ্রিলে ভূমধ্যসাগরে নৌযান ডুবিতে প্রায় ৮০০ অভিবাসীর প্রাণহানী ঘটে।
জাতিসংঘ জানিয়েছে, চলতি বছরে প্রায় ১ লাখ ৮০ হাজার অভিবাসী ঝুঁকিপূর্ণভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করেছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: