আন্তর্জাতিক

প্রভাব খাটিয়ে ড. ইউনূসের তহবিল যুগিয়েছিলেন হিলারি

হিলারি-ইউনূস
হিলারি-ইউনূস

পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় প্রভাব খাটিয়ে হিলারি ক্লিনটন তার দীর্ঘদিনের ঘনিষ্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে এক কোটি ৩০ লাখ ডলারের তহবিল যুগিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রের অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য বেরিয়ে এসেছে— এতে বলা হয়েছে, হিলারির প্রভাবে ১৮টি অনুদান ও ঋণ ইউনূস সংশ্লিষ্ট গ্রামীণ ফাউন্ডেশন ও গ্রামীণ আমেরিকাকে দেয়া হয়েছিল বলে যুক্তরাষ্ট্রের ব্যয় সংক্রান্ত বিভাগের তথ্যে দেখা যায়।

এদিকে, ক্লিনটন ফাউন্ডেশনের অন্যতম দাতা ইউনূসকে রাষ্ট্রীয় অর্থ যোগানের মধ্যদিয়ে হিলারি স্বার্থের সংঘাত ঘটিয়েছেন বলে দাবি করেছেন এক রক্ষণশীল নেতা। তিনি এ বিষয়ে এফবিআইয়ের তদন্তের দাবিও জানান।

গ্রামীণ ব্যাকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারির ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিনের। পররাষ্ট্রমন্ত্রী পদের প্রভাব খাটিয়ে হিলারি ইউনূসকে ১ কোটি ৩০ লাখ ডলার তহবিলের ব্যবস্থা করে দিয়েছিলেন। ওয়াশিংটনভিত্তিক দ্য ডেইলি কলার নিউজ ফাউন্ডেশনের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য বেরিয়ে এসেছে। সোমবার প্রতিবেদনটি প্রকাশিত হয়।

এতে বলা হয়, ইউনূস গ্রামীণ ব্যাংকের পদ হারানোর পর যুক্তরাষ্ট্রভিত্তিক তার প্রতিষ্ঠান গ্রামীণ ফাউন্ডেশন ও গ্রামীণ আমেরিকাকে ইউএসএআইডিসহ ১৮টি সংস্থার মাধ্যমে অনুদান, ঋণ ও কনট্রাক্ট হিসেবে রাষ্ট্রীয় ওই অর্থের যোগান দেয়া হয়।

ইউএসএআইডি থেকে আরো ১ কোটি ১০ লাখ ডলার ১১টি প্রতিষ্ঠান পেয়েছিল যাদের সঙ্গে ইউনূসের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

ক্লিন্টন ফাউন্ডেশনের তথ্য উদ্ধৃত করে সংবাদপত্রটি বলছে, ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনকে এক লাখ থেকে তিন লাখ ডলার দান করেন।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ট্রেজারি ৬ লাখ ডলার গ্রামীণ আমেরিকাকে তহবিল হিসেবে দিয়েছিল বলে ডেইলি কলারের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

এছাড়া স্মল বিজসেব অ্যাডমিনিস্ট্রেশন ২০১১ সাল থেকে গ্রামীণ আমেরিকাকে ৯ লাখের বেশি ডলার অনুদান দিয়েছে।

এদিকে, ইউনূসের জন্য তহবিল যোগাতে প্রভাব খাটিয়ে হিলারি স্বার্থের সংঘাত ঘটিয়েছেন বলে দাবি করেছেন রক্ষণশীল সমর্থকদের গ্রুপ সিটিজেন্স ইউনাইটেডের নেতা ডেভিড বশিয়ে। হিলারির ই-মেইল ফাঁসের মতো এটারও এফবিআইয়ের তদন্ত করা উচিত বলে মনে করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ