মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের লড়াইয়ে নিউইয়র্ক প্রাইমারিতে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট হিলারি ক্লিনটন।
নিউইয়র্ক ডোনাল্ড ট্রাম্পের নিজ রাজ্য। এ রাজ্যে প্রতিদ্বন্দ্বি প্রার্থী টেড ক্রুজ এবং জন কাচিসকে হারিয়ে জয় পেয়েছেন তিনি।
এদিকে, হিলারি এ রাজ্যের সাবেক সিনেটর। রিপাবলিকান ও ডেমোক্রেট দলের ৯০% ভোট গণনা শেষে দেখা গেছে ট্রাম্প পেয়েছেন ৬০%, অন্যদিকে হিলারি পেয়েছেন ৫৮% ভোট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: