সিরিয়ায় বিদ্রোহী অধ্যুষিত দুটি শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছেন।
গুরুতর আহত হয়েছে আরো অনেকে।
দেশটির ইদলিব প্রদেশে অবস্থিত শহর দুটির মার্কেট লক্ষ্য করে মঙ্গলবার হামলাগুলো চালানো হয়।
মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় মারাত আল নুমান শহরে ৩৭ জন এবং পাশে কাফরানবেল শহরে নিহত হয়েছে ৭ জন।
নিহতদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: