আন্তর্জাতিক

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের স্থান ১৪৪

বিশ্ব
বিশ্ব

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান এবার দুই ধাপ এগিয়ে ১৪৪তম হয়েছে। ২০১৫ ও ২০১৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৬তম।

বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ এই সূচক তৈরি করেছ।

১৮০টি দেশের গণমাধ্যম পর্যালোচনা করে এই সূচক করা হয়। এবার বিশ্বের প্রায় সব অঞ্চলেই সংবাদপত্রের স্বাধীনতা কমার বিষয়টি লক্ষ করা গেছে বলে দাবি করেছে ফ্রান্সভিত্তিক সংগঠনটি।

এবারের সূচকে বাংলাদেশের সার্বিক স্কোর ৪৫.৯৪, যা গত বছর ছিল ৪২.৯৫। এবার বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্র ও ভারতের পরিস্থিতি উন্নত হয়েছে। এবার যুক্তরাষ্ট্রের অবস্থান ৪১তম, যা গত বছরে ছিল ৪৯তম। ভারত এবার ১৩৩তম, ২০১৫ সালে তারা ছিল ১৩৬তম।

সূচকে ৮.৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। সূচকে টানা ছয় বছর ধরেই প্রথম স্থানে রয়েছে দেশটি। পরের অবস্থানে নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক ও নিউজিল্যান্ড।

সূত্র: রিপোর্টার্স উইদাউট বর্ডারসের ওয়েবসাইট।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ