শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৫শ' মানুষের প্রাণহানির রেশ কাটতে না কাটতেই আবারো ইকুয়েডর উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার স্থানীয় সময় সাড়ে তিনটার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
এর উৎপত্তিস্থল রাজধানী কুইটো থেকে ২০৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
এর ৭ মিনিট আগে দেশটির উপকূলে ৪ দশমিক ৬ মাত্রার আরো একটি ভূমিকম্প হয়। দুটি কম্পন প্রায় ৩০ সেকেন্ড ধরে অনুভূত হয়েছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এর আগে শনিবার ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮০ জনে। এখনো নিখোঁজ রয়েছে ১০৭ জন। এতে আহত হয়েছে ৪ হাজার ৬শোর বেশি মানুষ। শত শত বাড়িঘর বিধ্বস্ত ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অচল হয়ে পড়েছে দেশটির অর্থনীতি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: