আন্তর্জাতিক

অবশেষে আন্তর্জাতিক ত্রাণ বহর পৌঁছেছে সিরিয়ার রাস্তানে

সিরিয়া
সিরিয়া

অবশেষে সিরিয়ার অবরুদ্ধ বিদ্রোহী অধ্যুষিত রাস্তান শহরে পৌঁছেছে সবচেয়ে বড় আন্তর্জাতিক ত্রাণ বহর। ত্রাণবাহী ৬৫টি লরি থেকে হোমস প্রদেশের এ শহরটির ১ লাখ ২০ হাজার বাসিন্দাকে খাবার ও ওষুধ বিতরণ করা হচ্ছে।

আন্তর্জাতিক রেডক্রস কমিটির মুখপাত্র জানিয়েছেন, ত্রাণ সামগ্রীর মধ্যে শুকনা খাবার, আটা, বিশুদ্ধ পানি ও ওষুধসহ পুষ্টিকর উপাদান রয়েছে।

শুধু রাস্তান নয় অবরুদ্ধ অন্যান্য শহরগুলোতেও ত্রাণ পাঠানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জেনেভায় সিরিয়াবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান দ্য মিস্তরা বলেন, প্রায় ৫ লাখ বাসিন্দার অবরুদ্ধ শহরটিতে এই পরিমাণ ত্রাণ সরবরাহ খুবই সামান্য তবে তা সত্যিকারের অগ্রগতি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ