পাকিস্তানে দুর্নীতির অভিযোগে দুই জেনারেলসহ ৬ সেনা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহেল শরিফ।
বৃহস্পতিবার তাদের বরখাস্ত করা হয় বলে সেনাবাহিনীর ঘনিষ্ঠ কয়েরকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম ডন।
বরখাস্তকৃতদের মধ্যে একজন লেফটেন্যান্ট জেনারেল, একজন মেজর জেনারেল, তিনজন ব্রিগেডিয়ার ও একজন জুনিয়র কমিশন অফিসার।
বিভিন্ন সূত্রে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করতে অ্যাডজুউট্যান্ট জুবাইর হায়াতকে নির্দেশ দেন সেনাপ্রধান। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তাদের বরখাস্ত করা হয়।
তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি পাকিস্তান সেনাবাহিনী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: