আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৮ জনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে ৮ জনকে হত্যা
যুক্তরাষ্ট্রে ৮ জনকে হত্যা

যুক্তরাষ্ট্রের ওহাইওতে চারটি আলাদা বাড়িতে আট জনকে গুলি করে হত্যা করা হয়েছে।

বিবিসি সূত্রে জানা গেছে, 'মৃত্যুদণ্ড কার্যকরের মতো' করে পাইক কাউন্টির হিল রোড এলাকার ৩০ মাইলের মধ্যে চারটি ভিন্ন বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ওহাইওর অ্যাটর্নি জেনারেল মাইক ডিওয়াইনঅ্যাটর্নি এক বিবৃতিতে জানিয়েছন, নিহতরা এক পরিবারের বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে সাতজন প্রাপ্তবয়স্ক আর একজন কিশোর বয়সের।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, সবাইকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড কে বা কারা ঘটিয়েছে, তার অনুসন্ধানে ৩০ জনের বেশি ব্যক্তিকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

ঘটনাস্থলে থাকা এক যাজক জানিয়েছেন, স্থানীয় কোন ঘটনার সূত্র ধরে এই সহিংসতা হয়ে থাকতে পারে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ