আন্তর্জাতিক

ইইউ ছাড়া ঠিক হবে না যুক্তরাজ্যের, ওবামা

ওবামা- ক্যামেরুন
ওবামা- ক্যামেরুন

যুক্তরাজ্য যদি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে যায় তাহলে তারা উন্নতি আর ক্ষমতা—দুটোই হারাবে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

শনিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে লন্ডন সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে একটি বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ওবামা এ মন্তব্য করেন।

ওবামা বলেন, ইইউর সদস্যপদ বিশ্বে ব্রিটেনের প্রভাব কমায়নি বরং এটি আরো তুলে ধরেছে।

এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, যুক্তরাজ্য যদি ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তিতে দেশটি শেষের কাতারে চলে যাবে বরং ইউনিয়নে থেকেই একটি শক্তিশালী ইউরোপকে নেতৃত্ব দেয়াই ব্রিটেনের জন্য ভালো। কারণ এর ফলে তারা বিশ্বেও বড় ভূমিকা রাখতে পারবে।

উল্লেখ্য, তিন দিনের সফরে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন বারাক ওবামা।

এদিকে, যুক্তরাজ্যের ইইউতে থাকা না থাকা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের সমালোচনা করছেন ইইউ থেকে বেরিয়ে আসা সমর্থনকারীরা। এমনকি তাকে মেয়াদহীন প্রেসিডেন্ট বলে বিদ্রূপ করেছেন টোরি এমপি ডোমিনিক রাব।

তবে বারাক ওবামা বলেন, তিনি এ সংক্রান্ত গণভোটকে প্রভাবিত করতে চান না— শুধুমাত্র যুক্তরাজ্যের একজন বন্ধু হিসেবেই তার এই পরামর্শ।

তবে এই গণভোটের ফলাফলে যেহেতু যুক্তরাজ্য আর আমেরিকার সম্পর্কে ও উন্নয়নে প্রভাব পড়বে, তাই গণভোটের দিকে তাকিয়ে রয়েছে যু্ক্তরাষ্ট্রও জানান ওবামা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও অবশ্য বলছেন, 'যুক্তরাজ্য ইইউতে থাকবে নাকি থাকবে না, সেই সিদ্ধান্ত যুক্তরাজ্যের জনগণের। তবে আমাদের বন্ধুরা কি বলছে, সেটাও আমাদের অবশ্যই শোনা উচিত।'

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকা নিয়ে আগামী জুনে যুক্তরাজ্যে গণভোট হওয়ার কথা রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ