আন্তর্জাতিক

সিরিয়া-তুরস্ক সীমান্ত সফর করবেন অ্যাঙ্গেলা

চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল
চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল

তুরস্কের সঙ্গে বিতর্কিত অভিবাসী চুক্তি স্বাক্ষরের এক মাস পর সিরিয়া-তুরস্ক সীমান্ত সফর করবেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা।

তারা গাজিয়ানতাপ শহরে একটি শরণার্থী শিবির পরিদর্শনে যাচ্ছেন।

সেখানে তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভোতগোর সঙ্গে সাক্ষাত করবেন মেরকেল।

এ সময় তার সঙ্গে থাকবেন ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক ও ইইউ কমিশনের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্স টিমারমেন্স।

তাদের এ সফরে ইইউ-তুর্কি চুক্তিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে।

চুক্তি অনুযায়ী, গ্রিসে যেসব অভিবাসন প্রত্যাশী ছাড়পত্র অর্জনে ব্যর্থ হবে তাদেরকে তুরস্কে ফেরত পাঠানো হবে।

এদিকে, তুর্কি নাগরিকদের ইইউভুক্ত দেশগুলোতে ভিসামুক্ত প্রবেশের অধিকার না দিলে চুক্তিটি ব্যর্থ হবে বলে সতর্ক করেছে তুরস্কের কর্মকর্তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ