সিরিয়ায় মার্কিন স্থলসেনা মোতায়েনের সিদ্ধান্ত নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
তিন দিনের যুক্তরাজ্য সফরে শনিবার বিবিসিকে এ কথা জানান তিনি।
ওবামা বলেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতি খুবই হৃদয়বিদারক। শুধুমাত্র সামরিক শক্তি প্রয়োগ করে এ সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তবে আইএস নির্মূলে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট সিরিয়ার রাক্কা, মসুলসহ বিভিন্ন অঞ্চলে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রাখবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। দেশটিতে গত ৫ বছর ধরে চলা গৃহযুদ্ধে আড়াই লাখ মানুষের প্রাণহানী হয়েছে।
বাড়িঘর ছেড়ে উদ্বাস্তু হয়েছে আরো ১০ লাখ মানুষ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: